শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:১২ পিএম
ভারতের অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলার বাসিন্দা গোল্লাপল্লি কোন্ডা। তাকে কামড় দেয় বিষধর গোখরো সাপ। রাগে তিনি সাপটিকে গলায় পেঁচিয়ে রাস্তায় ঘুরে ঘুরে গ্রামবাসীদের দেখাচ্ছিলেন। সাপ গলায় নিয়ে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাপটিকে গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন মদ্যপ গোল্লাপল্লি কোন্ডা। তাকে সাপের কামড় থেকে বাঁচানোর চেষ্টা করতেই তিনি সাপটিকে গ্রামবাসীদের গায়ে ছুড়ে মারতে উদ্যত হচ্ছেন। খালি গায়ে লুঙ্গি পরা গোল্লাপল্লি কোন্ডার কাণ্ডে হইচই পড়ে যায় গ্রামে।
నన్నే కాటేస్తావా అంటూ పామును మెడలో వేసుకుని మద్యం మత్తులో వృద్ధుడి హల్చల్
— Telugu Scribe (@TeluguScribe) September 10, 2025
డా.బి.ఆర్.అంబేద్కర్ కోనసీమ జిల్లా, ముమ్మిడివరంలో ఘటన
కోడిగుడ్డు కోసం తన ఇంటి ఆవరణలో కోళ్లను ఉంచిన గంప దగ్గరకు వెళ్ళగా గొల్లపల్లి కొండ అనే వృద్ధుడిని కాటేసిన త్రాచుపాము
దీంతో మద్యం మత్తులో ఆ పామును… pic.twitter.com/fxpmglQxWh
সংবাদমাধ্যমে বলা হয়েছে, গোল্লাপল্লি কোন্ডা নামে ওই ব্যক্তি তার বাড়ির উঠানে মুরগির খাঁচা পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গোখরোর কামড় খান। সাপের কামড় খেয়ে রাগের চোটে সেটিকে ধরে গলায় পেঁচিয়ে নেন। ওই অবস্থাতেই তিনি রাস্তায় বেরিয়ে সাপটিকে গলায় জড়িয়ে নেন এবং চিৎকার করে বলতে শুরু করেন, আমাকে কামড়ানো, মজা দেখাচ্ছি। সাপটিকে নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ান ও গ্রামবাসীদের দিকে সাপটি ছুড়ে মারার ভয় দেখাতে থাকেন।
আরটিভি/এস