images

যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে নেতানিয়াহুর নিউইয়র্ক সফর, গ্রেপ্তার নিয়ে মামদানির বার্তা

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১১:১৬ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে যাওয়ার কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কিন্তু, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে পা রাখলে এই পরোয়ানা মেনে তাকে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়রকে এ বিষয়ে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। 

সেই সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, ‘নিউইয়র্ক সিটির আইনে আমাকে যা করার অনুমতি দেয়া হয়েছে, আমরা ঠিক সেটাই করব। তবে সেই উদ্দেশ্যে আমরা নিজেদের মতো করে নতুন কোনো আইন তৈরি করব না।’

তিনি আরও জানান, এ বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের (ল ডিপার্টমেন্ট) সঙ্গে তার সক্রিয়ভাবে আলোচনা চলছে।

আরও পড়ুন
TRUMP

ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও পরিবারের কফিনের ছবি, উত্তেজনা নতুন মাত্রায়

মামদানি বলেন, আমি বিশ্বাস করি যে নেতানিয়াহুর স্থান হেগে বা জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালতে। সেখানে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

নিউইয়র্ক সিটির মেয়র বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ গঠন করেছে। আপনি দেখতে পাবেন যে এটি অনেকেরই একটি সাধারণ মতামত এবং এর একমাত্র কারণ গত বেশ কয়েক বছর ধরে তার বিভিন্ন কর্মকাণ্ড।

আরটিভি/এসএইচএম