images

চাকরি

এইচএসসি পাসে সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বয়সসীমা ৩৫ বছর

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ , ০৪:৫২ পিএম

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি একাধিক পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : উপমহাব্যবস্থাপক (আইসিটি)
পদের সংখ্যা : একটি
আবেদন যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক পাস হতে হবে। তবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

অভিজ্ঞতা : পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়সসীমা : ৪৫ বছর। 
বেতন : ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা।

পদের নাম : সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রামার)। 
পদের সংখ্যা : ১টি। 
আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পাস করতে হবে। তবে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা : ৪০ বছর। 
বেতন : ৩৫,০০০-৬৭,০১০ টাকা।

পদের নাম : উপব্যবস্থাপক (হিসাব) 
পদের সংখ্যা : একটি
আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস। 
বয়সসীমা : ৪০ বছর।
বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম : উপজেলা ব্যবস্থাপক (হিসাব)। 
পদের সংখ্যা : ১৭টি
আবেদন যোগ্যতা :  স্নাতকোত্তর পাস। 
অভিজ্ঞতা : তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়সসীমা : ৩৫ বছর। 
বেতন : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম : মাঠ কর্মকর্তা। 
পদের সংখ্যা : ২০টি
আবেদন যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস। 
বয়সসীমা : ৩৫ বছর
বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম : সহকারী হিসাব রক্ষক। 
পদের সংখ্যা : ২টি
আবেদন যোগ্যতা : বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। 
বয়সসীমা : ৩৫ বছর। 
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : মাঠ সংগঠক। 
পদের সংখ্যা : ৭৫টি 
আবেদন যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস। 
বয়সসীমা : ৩৫বছর। 
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রবেশ করুন http://sfdf.teletalk.com.bd/ এখানে। আবেদনের সময়সীমা ৪ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৩।