images

চাকরি

সমন্বিত ১০ ব্যাংকে বড় নিয়োগ

শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩ , ১২:৪৬ পিএম

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে ২ হাজার ৭৭৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের জন্য ফি ধরা হয়েছে ২০০ টাকা।

পদের নাম : অফিসার (জেনারেল)

পদ সংখ্যা :  ২৭৭৫টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক-স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ-শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ-শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স : মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। 

প্রার্থীর বিবরণ : প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে করতে হবে।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদন ফি : অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি : আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদন এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ, রাত ১১.৫৯ পর্যন্ত।