images

চাকরি

পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ১০:১৮ পিএম

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। প্রতিষ্ঠানটি ২টি পদে চারজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। 

পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের জন্য সংরক্ষিত)

পদ সংখ্যা : ০২টি (কম বেশি হতে পারে)

বেতন : ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮,৩০০.০০ থেকে ৪৬,২৪০.০০ এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

পদের নাম : অফিস সহায়ক

পদ সংখ্যা : ০২টি (কম বেশি হতে পারে)

বেতন : বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫,৫০০.০০-৩৯.১৭০.০০ এবং নিয়ম অনুযাইয়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

আবেদন করার শর্তাবলী : আবেদনকারীগণ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে আগামী ১৩-০২-২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর, পাবনা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। 

অফিশিয়াল ওয়েবসাইট : অন্যান্য শর্তাবলী পবিসের ওয়েবসাইটে (www.pbs1.pabna.gov.bd) পাওয়া যাবে।
 
আবেদনের শেষ সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৩। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে