images

চাকরি

এইচএসসি পাসে বাংলাদেশ রেলওয়েতে চাকরি

বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:০২ পিএম

সম্প্রতি মার্কেটিং ও করপোরেশন প্ল্যানিং বিভাগের অধীনে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : টিকিট কালেক্টর।

পদসংখ্যা : ১৩৩ টি।

আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফিট ৫ ইঞ্চি হতে হবে।

বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন স্কেল ৯৭০০-২৩৪৯০ টাকা। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের বেতন কাঠামো অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন শুরু : ১৩ ফেব্রুয়ারি ২০২৩। আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৩ পর্যন্ত। আবেদন করতে ক্লিক করুন এখানে। 

বিস্তারিত বিজ্ঞপ্তি