images

চাকরি

অফিসার-ম্যানেজার পদে পূবালী ব্যাংকে বিশাল নিয়োগ

মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ , ০৬:১১ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে দুটি পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক পাস করা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

যা যা প্রয়োজন-

১। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। 

পদ সংখ্যা : ৭টি। 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। যেকোনো ব্যাংকে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া অন্তত দুই বছর সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। এলসি, বিটুবি, ব্যাংক গ্যারান্টি, ডকুমেন্টারি কালেকশন বিষয়ে জানাশোনা থাকতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য আইন জানতে হবে।

বয়সসীমা : ৪২ বছর।

২. পদের নাম : সিনিয়র প্রিন্সিপাল অফিসার/প্রিন্সিপাল অফিসার। 

পদ সংখ্যা : ৩৩টি। 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ডিএআইবিবি/সিডিসিএস/সিএসডিজি সার্টিফিকেশন বা সংশ্লিষ্ট সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে। সিনিয়র প্রিন্সিপাল পদের জন্য কোনো ব্যাংকে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ট্রেড ফিন্যান্স/ফরেন এক্সচেঞ্জ বিজনেসে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমা: সিনিয়র প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৪০ বছর ও প্রিন্সিপাল অফিসারের জন্য সর্বোচ্চ ৩৮ বছর।

বেতন: ব্যাংকের নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের জন্য নিয়মিত বেতন স্কেলের ব্যবস্থা রয়েছে।

নিয়োগের স্থান: নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ পাবেন।

আবেদন পদ্ধতি: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট, ২০২৩