images

চাকরি

সপ্তাহে ২ দিন ছুটিসহ পপুলার ফার্মায় চাকরি

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০৯:১৮ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

যা যা প্রয়োজন-

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: সাপ্লাই চেইন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেলে দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, প্রাথমিক ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত জ্ঞান। 

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর, তবে নতুনরাও আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সাপ্তাহিক ২ দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, ছুটি এনক্যাশমেন্ট উপার্জন, ভাড়া সহায়তা, মোবাইল সেট ভাতা, লাভ বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবারের সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ৭ মে ২০২৪ পর্যন্ত।