images

চাকরি

দুর্নীতি দমন কমিশনে বড় নিয়োগ

বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ , ১০:০২ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২ পদে মোট ১০১ জনকে নিয়োগ দেবে দুদক। অনলাইনে আবেদন শুরু হবে ১৩ আগস্ট থেকে।একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

পদের নাম ও সংখ্যা

১. কনস্টেবল

পদসংখ্যা: ৯১

গ্রেড: ১৭

বেতনস্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

আবেদনে যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট

২. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০

গ্রেড: ২০

বেতনস্কেল: ৮২৫০-২০,০১০ টাকা

আবেদনে যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

আবেদনের বয়স—

আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে

আবেদন ফি

দুটি পদের জন্য প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬/-টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা দিতে হবে। আবেদনের নিয়মাবলি অনুসরণ করে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এস