images

চাকরি

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ , ০৮:৫৯ এএম

সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রাণ গ্রুপ। গতকাল ২০ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) 
লোকবল নিয়োগ: ৫০ জন  
স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে সেলস ম্যানেজার
ইবনে সিনায় চাকরি, আবেদন করতে পারবেন যারা 
আকিজ বশির গ্রুপে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা এইচএসসি পাস 
অন্যান্য যোগ্যতা: গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, মোটরসাইকেল চালানোসহ বৈধ লাইসেন্স থাকতে হবে। 

আরও পড়ুন
BANK

৩১ হাজার টাকা বেতনে ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ


অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর 
কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, কমিশন এবং প্রণোদনা, মাসিক মোবাইল বিল, বিক্রয় ভাতা এবং টিএ/ডিএ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৫
 
আরটিভি/এসআর