সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ০৯:৪৯ এএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হেড অব প্রোডাকশন পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: হেড অব প্রোডাকশন
বিভাগ: লিথিয়াম আয়ন ব্যাটারি
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি/ বিএসসি
অন্যান্য যোগ্যতা: ব্যাটারি উৎপাদনে অভিজ্ঞতা, এমএস অফিসে (ডেটা বিশ্লেষণের জন্য এক্সেল, উপস্থাপনার জন্য পাওয়ারপয়েন্ট) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ ( উভয়)
বয়সসীমা: কমপক্ষে ৩০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, লাভের শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর ২০২৫
আরটিভি/ এমএ