images

চাকরি

এসএসসি পাসেই ৮ জেলায় নিয়োগ দিচ্ছে ব্র্যাক

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০১:২৮ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক এন্টারপ্রাইজ। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট (আড়ং ডেইরি) 
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস  
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই  

দায়িত্ব এবং কাজ:
-খামারিদের নিকট হতে দুধের নমুনা গ্রহণ করে পরীক্ষা করা।
-গুনগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করা।
-দুধের ক্যান, মিল্ক ট্যাংক ও চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা।
-চিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেইনটেন করা।
-জেনারেটর চালানো, বন্ধ ও পরিস্কার করা, রাত্রিকালীন চিলিং সেন্টারের নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করা।

আরও পড়ুন
Web-Image---Copy

ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন করতে যে যোগ্যতা লাগবে

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন:  শুধু পুরুষ 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ
বেতন: মাসিক বেতন সর্বমোট ১৪,৪৪৫ টাকা 
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রভিডেন্ট ফান্ড। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আরটিভি/আইএম