images

চাকরি

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০১:০১ পিএম

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত ‘সাহায্যকারী’ পদে ১৫৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ২৪ নভেম্বর থেকে।

পদের নাম: সাহায্যকারী

পদসংখ্যা: ১৫৯৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ/সিজিপিএর নিচে নয়।

গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তিসংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bpdb.gov.bd ’তে দেখা যাবে।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা
১. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।
২. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা।

যেসব শর্ত রয়েছে—

১. বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর ২ বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ওই প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাঁদের সাহায্যকারীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে।

আরও পড়ুন
Web-Image

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

২. প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও ১ সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৩. লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

আরটিভি/এস