বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৪ পিএম
দেশ-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি বিআইএসইডব্লিউ) পরিচালিত আইটি স্কলারশিপ প্রোগ্রামে ৭১তম রাউন্ডের শিক্ষার্থী ভর্তি চলছে। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকদের জন্য এই প্রোগ্রামটি বিনামূল্যে প্রায় সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণের সুযোগ প্রদান করে থাকে।
কোর্সগুলো আধুনিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয় এবং প্রশিক্ষণ শেষে ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত।
আইএসডিবি-বিআইএসইডব্লিউ হলো বাংলাদেশের সরকার ও সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি সংস্থা, যা তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছে।
বর্তমানে এই প্রোগ্রামের আওতায় ১৩টি বিভিন্ন কোর্সে স্কলারশিপ দেওয়া হচ্ছে। গত ১৯ বছরে প্রতিষ্ঠানটি ১৭,২৭৬ জন দক্ষ আইটি প্রফেশনাল তৈরি করেছে, যারা বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পাশাপাশি ৩,২৫৪টিরও বেশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত।
আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সের এবারের ৭১তম রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে এ কোর্সে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না। ঢাকা ও চট্টগ্রামে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিনামূল্যে করানো হয় কোর্সটি। এটি প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স। যেটি সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ারও সুযোগ পাবেন কোর্স সম্পন্নকারীরা।
চলমান এই রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীর বয়সসীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। আগের কোনো রাউন্ডের কোনো কোর্সে যোগদানকৃত প্রার্থী নতুন করে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের ক্ষেত্রে সব কোর্স কেবল ঢাকায় করানো হয়।
প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স বা কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিকস বা সিভিল বা আর্কিটেকচার বা সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থী আবেদন করতে পারবেন।
স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ:
. ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউজিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার,
.ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস,
. ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউজিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট,
. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট,
. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
. গ্রাফিকস, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং।
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্সসমূহ:
.আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড,
. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট,
. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন,
. গ্রাফিকস, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিকস,
. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং এসপি.নেট,
. ক্লাউড কম্পিউটিং ইউজিং ওরাকল অ্যাপেক্স,
. থ্রি–ডি ভিজুয়ালাইজেশন।
আবেদনের প্রক্রিয়া: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের সময়সীমা: আগ্রহীরা আগামী ১৫ জানুয়ারি, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরটিভি/এসকে