রোববার, ২১ ডিসেম্বর ২০২৫ , ০১:৩৮ পিএম
দেশের শীর্ষ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার (অর্থ ও হিসাব)
কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
দায়িত্ব ও কর্তব্য—
* মাসিক বেতন (পে-রোল) ব্যবস্থাপনা
* সরবরাহকারীদের বিল যাচাই ও পেমেন্ট প্রক্রিয়াকরণ
* ট্যালি প্রাইম সফটওয়্যারে প্রোগ্রাম প্রদেয় প্রস্তুত ও পেমেন্টের ব্যবস্থা
* প্রোগ্রাম বিভাগের সঙ্গে প্রোগ্রাম প্রদেয় সমন্বয়
* ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করা
* পার্টিভিত্তিক বিক্রয় ও বিল প্রাপ্য ব্যবস্থাপনা
* মাসিক রসিদ ও পেমেন্ট স্টেটমেন্ট প্রস্তুত
* মাসিক এজিং রিপোর্ট ও ডিপোজিট বিশ্লেষণ
* কর্মীদের বেতন কর গণনা ও ব্যবস্থাপনা
* দৈনিক ক্যাশ বুক ও ব্যাংক বইয়ের এন্ট্রি যাচাই
* ট্যালি প্রাইমে হিসাব সংক্রান্ত ডেটা এন্ট্রি ও মাসিক প্রভিশন এন্ট্রি
* প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস টিমের সঙ্গে সমন্বয়
* চালান প্রস্তুতের জন্য কেন্দ্রীয় ভ্যাট ও ট্যাক্স টিমের সঙ্গে সমন্বয়
* ব্যবস্থাপনা কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা: tvmedia.hr@gmail.com
আরটিভি/এস