বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ , ১০:০৬ পিএম
শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে ৬টি পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি এবং অষ্টম শ্রেণি পাসের প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন শুরু: ৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
আরটিভি/এমএ