images

চাকরি

এসএসসি পাসে বিমানবন্দরে চাকরির সুযোগ

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ১০:১৯ এএম

বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা বিমানবন্দরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রাফিক হেল্পার পদে কর্মী নিয়োগ দেবে। গত ৪ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। যা আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে । আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে এয়ার অ্যাস্ট্রার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: এয়ার অ্যাস্ট্রা
চাকরির ধরন: বেসরকারি
পদের নাম: ট্রাফিক হেল্পার
পদসংখ্যা: নির্ধারিত নয়
কর্মস্থল: বিমানবন্দর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ

শিক্ষাগত যোগ্যতা ও বয়স
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর

অন্যান্য যোগ্যতা
প্রার্থীর BMI (বডি মাস ইনডেক্স) ১৮–২৫ এর মধ্যে হতে হবে
শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী হতে হবে
দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে
বিমানবন্দরের কাছাকাছি ৫ কিলোমিটারের মধ্যে থাকার ব্যবস্থা থাকতে হবে
যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে

দায়িত্বসমূহ
এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী যাত্রীদের ব্যাগপত্র, পণ্য ও মেইল লোড ও আনলোড করা
প্রয়োজনে হুইলচেয়ার পরিচালনা করা
ভারী ব্যাগ বহনে যাত্রীদের সহায়তা করা
নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালন
যাত্রীদের মালামাল ক্ষতিগ্রস্ত বা হারালে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ও কর্তৃপক্ষকে জানানো
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করা

আরও পড়ুন
Web-Image6

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা

কর্মস্থল
ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও নীলফামারী (সৈয়দপুর) বিমানবন্দর

বেতন ও সুবিধা
বেতন: মাসিক ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকা
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিজ্ঞপ্তির দেখে মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আরটিভি/এসকে