images

চাকরি

৯ বিভাগে শিক্ষক নিয়োগ দেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রোববার, ১৮ জানুয়ারি ২০২৬ , ০৯:৫৫ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগে ৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

পদের বিবরণ

bru-in-20260118211203

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: রংপুর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্লিক করে অথবা রেজিস্ট্রারের দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন।

আবেদন ফি: রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় প্রভাষক পদের জন্য ৭৫০ টাকা, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদের জন্য ১০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ১১ জানুয়ারি ২০২৬

আরটিভি/এমএ