images

চাকরি

জনবল নেবে এসিআই, নেই বয়সসীমা

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৬ এএম

করপোরেট সেলস (কনজ্যুমার ব্র্যান্ড) বিভাগের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। গত ১১ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ (করপোরেট সেলস, ভোক্তা ব্র্যান্ড)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: শিল্প প্রবণতা বিশ্লেষণ, করপোরেট ব্যবসায় দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।

আরও পড়ুন
JOB_20250902_205059340

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে নুভিস্তা ফার্মা, আবেদন করবেন যেভাবে

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬।
 
আরটিভি/এসআর