images

চাকরি

চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, দুপুরের খাবারসহ রয়েছে যেসব সুবিধা 

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১:৩২ এএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। 

পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার
লোকবল নিয়োগ: ৪০ জন

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। 

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (এক্সেল, পাওয়ারপয়েন্ট) সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে উৎপাদন ব্যবস্থা, যন্ত্রপাতি এবং শিল্প প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক জ্ঞান।

আরও পড়ুন
Web-Image19

এইচএসসি পাসে ১১ জেলায় নিয়োগ দিচ্ছে মিনিস্টার

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
 
কর্মস্থল: দেশের যেকোনো জায়গায় 
বেতন: ২৭,৫০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কারখানা প্রাঙ্গণে থাকার সুবিধা, ছুটির টাকা নগদায়ন। ৬ মাসের সফল প্রবেশন পিরিয়ড শেষে পদোন্নতির সুযোগ এবং প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে সব পণ্যের উপর ছাড়।
 
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আরটিভি/আইএম