শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ১০:৪৫ এএম
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিপণন বিভাগকে আরও শক্তিশালী করতে দেশজুড়ে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ (এসআর) পদে মোট ২০০ জন দক্ষ কর্মী নিয়োগ দেবে।
৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহীদের আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
লোকবল নিয়োগ: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১১,০০০-২২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬
আরটিভি/এআর