images

চাকরি

গ্রুপ ইন্স্যুরেন্স ও অন্যান্য সুবিধাসহ প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ 

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৮:৪০ এএম

প্রিমিয়ার ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি হেড অব আইসিসি ডিভিশন পদে জনবল নিয়োগ দেবে। গত ৯ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রিমিয়ার ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব আইসিসি ডিভিশন
পদসংখ্যা: ০১টি 
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাণিজ্যিক ব্যাংকে শাখা ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 

আরও পড়ুন
Web-Image

ব্র্যাকে চাকরি, উৎসব বোনাস–গ্র্যাচুইটিসহ মিলবে নানা সুবিধা 


প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর 
কর্মস্থল: ঢাকা 
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ
অন্যান্য সুবিধা: গ্রুপ ইন্স্যুরেন্সসহ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬

আরটিভি/জেএমএ