images

চাকরি

৮ পদে চাকরি দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৫:১৫ পিএম

১৩তম থেকে ১৯তম গ্রেডে ‘বেসামরিক কর্মচারী (কারিগরি)’ ৮টি পদে ১১০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকেই আবেদন শুরু হয়েছে এবং ৬ মে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

একনজরে দেখে নিন নিয়োগ বিজ্ঞপ্তিটি

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

আরও পড়ুন
NTRCA

আসছে ১৯তম শিক্ষক নিবন্ধন, ই-রিকুইজিশন নিয়ে নতুন সিদ্ধান্ত

পদের সংখ্যা: ৮ পদে ১১০ জন

আবেদন ফি: প্রার্থীকে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬-৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর এই https://bndcp.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর এবং অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মে বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এমএইচজে