images

চাকরি

এসএসসি পাসেই সুযোগ, বাংলাদেশ নৌবাহিনীতে ১১০ জন নিয়োগ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৮:১৯ এএম

বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৩তম থেকে ১৯তম গ্রেড পর্যন্ত মোট ১১০টি বিভিন্ন কারিগরি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৩ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

পদ ও পদসংখ্যা

নিয়োগ দেওয়া হবে বিভিন্ন কারিগরি পদে। সেগুলো হলো—

  • ড্রাফটসম্যান (গ্রেড–২) — ১টি
  • সহকারী লিডিংম্যান — ৮টি
  • হাইলি স্কিল্ড মিস্ত্রি — ১৪টি
  • হাইলি স্কিল্ড (গ্রেড–১) — ১২টি
  • হাইলি স্কিল্ড (গ্রেড–২) — ২২টি
  • স্কিল্ড গ্রেড — ২৫টি
  • সেমি স্কিল্ড (গ্রেড–১) — ২৩টি
  • সেমি স্কিল্ড (গ্রেড–২) — ৫টি

পদের ভেদে এসএসসি, এইচএসসি (কারিগরি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে সরকারি নির্ধারিত স্কেল অনুযায়ী, যা ৮ হাজার ৫০০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন
PSC

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদন জমা দেওয়ার পর প্রার্থী একটি ব্যবহারকারী শনাক্ত নম্বর পাবেন।

আবেদন ফি

আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে খুদে বার্তার মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে ৬ মে ২০২৬ পর্যন্ত।

প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জানতে নৌবাহিনীর প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 


আরটিভি/জেএমএ