বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৮:৪২ এএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম, পদসংখ্যা ও বেতনস্কেল
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ১টি (১০২০০-২৪৬৮০/- গ্রেড-১৪)
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১টি (৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬)
৩. ড্রাইভার — ১টি (৯৭০০-২৩৪৯০/- গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি থাকতে হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ গতি থাকতে হবে।
ড্রাইভার: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস অথবা অষ্টম শ্রেণি পাস। হালকা বা ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা
২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন সময়সীমা
আবেদন শুরু: ২২ এপ্রিল ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৭ মে ২০২৬, বিকেল ৪টা
আবেদন ফি
আবেদন ফি ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। তবে বিশেষ ক্ষেত্রে ৫৬ টাকা প্রযোজ্য।
বিস্তারিত তথ্য জানতে ও আবেদনসংক্রান্ত নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন।
চাকরিপ্রত্যাশীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরটিভি/জেএমএ