images

চাকরি

মন্ত্রিপরিষদ বিভাগে বড় নিয়োগ, ৭৫ পদে অনলাইনে আবেদন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১১:৫২ এএম

মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে। কোনো ধরনের অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে। 

পদের বিবরণ:

নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর — ৫টি (১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩)
  • কম্পিউটার অপারেটর — ৫টি (১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩)
  • ক্যাটালগার — ১টি (১১,০০০-২৬,৫৯০/- গ্রেড-১৩)
  • ক্যাশিয়ার — ১টি (১০,২০০-২৪,৬৮০/- গ্রেড-১৪) 
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২০টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর — ২টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • অফিস সহায়ক — ২৪টি (৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০) 
  • মডেলার — ১টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • স্টোর কিপার — ১টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ২টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬)
  • গ্যালারি অ্যাটেনডেন্ট — ৪টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর — ১টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬)
  • ইলেক্ট্রিশিয়ান — ১টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • রিসিপশনিস্ট — ১টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • প্রকাশনা সহকারী — ১টি (৯,৩০০-২২,৪৯০/- গ্রেড-১৬) 
  • নিরাপত্তা প্রহরী — ১টি (৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০) 
  • অফিস সহায়ক — ৩টি (৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০)
  • পরিচ্ছন্নতাকর্মী — ১টি (৮,২৫০-২০,০১০/- গ্রেড-২০)
আরও পড়ুন
Web-Image

এসএসসি পাসেই ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে ওভারটাইম সুবিধা

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কিছু নির্দিষ্ট পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি:

  • ১ থেকে ৬ এবং ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা
  • ৭ এবং ১৬ থেকে ১৮ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
  • অনগ্রসর প্রার্থীদের জন্যও ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে

আবেদন ফি জমা দিতে হবে আবেদন করার ৭৩ ঘণ্টার মধ্যে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ মে ২০২৬ (বিকেল ৫টা)

অনলাইনে আবেদন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 


আরটিভি/জেএমএ