images

চাকরি

এসএসসি পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে 

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৮:১৯ এএম

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগের লক্ষ্যে একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গাজীপুরে অবস্থিত এই প্রতিষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরির মোট ২৪টি পদে সর্বমোট ১২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৮ এপ্রিল থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ৪ জুন পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রধান প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক

কর্মস্থল: দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে

পদের সংখ্যা: ২৪ পদে ১২৬ জন

পদের বিবরণ:

১.পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল)

পদের সংখ্যা: ৬ টি

গ্রেড: ৯ম

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভল্ট)

পদের সংখ্যা: ১ টি

গ্রেড: ৯ম

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (উৎপাদন)

পদের সংখ্যা: ১ টি

গ্রেড: ৯ম

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্রকৌশল/তড়িৎকৌশল/শিল্প উৎপাদন বিষয়ে বি,এস-সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এ.এম.আই.ই-এর 'এ' এবং 'বি' সেকশন পাস। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম শ্রেণি/বিভাগ থাকতে হবে।

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এক্সামিনেশন)

পদের সংখ্যা: ১ টি

গ্রেড: ৯ম

বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

৫. পদের নাম: অফিসার (জেনারেল)

পদের সংখ্যা: ৭ টি

গ্রেড: ১০ম

বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম শ্রেণি/বিভাগ থাকতে হবে।

৬. পদের নাম: অফিসার (এক্সামিনেশন)

পদের সংখ্যা: ১ টি

গ্রেড: ১০ম

বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণিসহ যেকোনো ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে।

আরও পড়ুন
Web-Image7

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

৭. পদের নাম: অফিসার (উৎপাদন)

পদের সংখ্যা: ৬ টি

গ্রেড: ১০ম

বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল/তড়িৎ কৌশল/শিল্প উৎপাদন/ গ্রাফিক আর্টস/প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

৮. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/সহকারী কারিগরি কর্মকর্তা (বিদ্যুৎ)

পদের সংখ্যা: ১টি

গ্রেড: ১০ম

বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: তড়িৎকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

৯. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

পদের সংখ্যা: ১টি

গ্রেড: ১০ম

বেতনস্কেল: ১৬০০০-৩৮৬৪০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

১০. পদের নাম: টেকনিশিয়ান (সিভিল) (পুরুষ)

পদের সংখ্যা: ১ টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ কারিগরী শিক্ষা বোর্ড/যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন/ আওতাধীন ইন্সটিটিউট/প্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে ন্যূনতম ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। অথবা, পুরকৌশল বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। উভয় ক্ষেত্রেই সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

১১. পদের নাম: সহকারী

পদের সংখ্যা: ৭টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

১২. পদের নাম: প্রোডাকশন চেকার (পিসি) (পুরুষ)

পদের সংখ্যা: ১৩ টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

১৩. পদের নাম: ইন্টারনাল চেকার (আইসি) (পুরুষ)

পদের সংখ্যা: ১৩ টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

১৪. পদের নাম: পরীক্ষক

পদের সংখ্যা: ২৭ টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমানের শিক্ষাগত যোগ্যতা। সব পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

১৫. পদের নাম: গাড়ী চালক (পুরুষ)

পদের সংখ্যা: ২টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাশসহ ভারী যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

১৬. পদের নাম: ফর্ক লিফট অপারেটর (পুরুষ)

পদের সংখ্যা: ৫ টি

গ্রেড: ১৬তম

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাশসহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১৭. পদের নাম: পাঁচক (পুরুষ)

পদের সংখ্যা: ২টি

গ্রেড: ২০তম

বেতনস্কেল: ৮২৫০-২০০১০/-

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পাশসহ খ্যাতনামা হোটেল/রেস্টুরেন্ট/সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পাঁচক হিসেবে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা এবং দেশি ও বিদেশি রান্নায় পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১-৯ নং পদের জন্য ২১০-৩২ বছর এবং ১০-২৪ নং পদের জন্য ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থী বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: বাংলা কিউআরের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা পাঠাতে হবে প্রার্থীকে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ২৮ এপ্রিল থেকে আগামী ৪ জুন, ২০২৬ ইং তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এআর