images

চাকরি

আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৬:১৭ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ‘কনজিউমার ইলেকট্রনিক্স রিপেয়ার’ কোর্সের জন্য কারিগরি পরামর্শক, ইন্সট্রাক্টর ও টেকনিশিয়ান পদে জনবল নেওয়ার জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত।

১. পদের নাম: কারিগরি পরামর্শক

মূল দায়িত্ব

  • বাজারের চাহিদা অনুযায়ী কোর্সের কারিকুলাম ও মডিউল আধুনিকীকরণে পরামর্শ দেওয়া।
  • ল্যাবের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও টুলস ক্রয়ের ক্ষেত্রে কারিগরি গাইডলাইন প্রদান।
  • ইন্সট্রাক্টর বা টেকনিশিয়ানদের জটিল টেকনিক্যাল সমস্যার সমাধানে দিকনির্দেশনা দেওয়া।
  • প্রশিক্ষণার্থীদের মানসম্মত কাজ শিখছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা।
  • শিক্ষার্থীদের কর্মসংস্থান বা ইন্টার্নশিপের জন্য দেশি-বিদেশি ইলেকট্রনিক্স কোম্পানির সঙ্গে যোগাযোগ তৈরিতে সহায়তা করা।
  • মাসে ১-২ বার বিশেষ কোনো বিষয়ের ওপর (যেমন: ইনভার্টার প্রযুক্তি বা মাইক্রো প্রসেসর) মাস্টার ক্লাস নেওয়া।

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • কনজিউমার ইলেকট্রনিক্স খাতের বড় প্রতিষ্ঠানে ন্যূনতম ১৫-২০ বছরের কাজের অভিজ্ঞতা।
  • মাদারবোর্ড রিপেয়ারিং, মাইক্রো-চিপ ডিজাইন এবং আধুনিক স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ওপর গভীর জ্ঞান।
  • ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা বিএসসি (বিচক্ষণ টেকনিশিয়ানদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
  • জটিল কারিগরি বিষয় সহজ ভাষায় উপস্থাপনার ক্ষমতা।


পদের ধরন ও সম্মানী
• সময়কাল: মাসে নির্দিষ্ট কিছু ঘণ্টা বা সপ্তাহে ১-২ দিন (আলোচনা সাপেক্ষে)।
• সম্মানী: পেইড (ঘণ্টা প্রতি বা মাসিক আলোচনা সাপেক্ষে) অথবা ভলান্টিয়ারি (স্বেচ্ছাসেবী)।

২. পদের নাম: ইন্সট্রাক্টর
পদসংখ্যা: ২টি

মূল দায়িত্ব

• ইলেকট্রনিক্স কম্পোনেন্ট (রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়োড ইত্যাদি) এবং মাল্টিমিটারের সঠিক ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাস নেওয়া।
• LED/LCD টিভি, সাউন্ড সিস্টেম এবং রিমোট কন্ট্রোল মেকানিজমের ওপর প্রশিক্ষণ প্রদান।
• রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্সের (ওভেন, ব্লেন্ডার, রাইস কুকার) সার্কিট ডায়াগ্রাম ও রিপেয়ারিং শেখানো।
• সোলার প্যানেল সেটআপ, ব্যাটারি মেইনটেইনেন্স এবং IPS/UPS তৈরির ওপর ক্লাস নেওয়া।
• লেসন প্ল্যান তৈরি এবং শিক্ষার্থীদের নিয়মিত কারিগরি মূল্যায়ন করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা

• ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা/বিএসসি।
• সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫-৭ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।
• শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩টি

মূল দায়িত্ব

  • সরাসরি ল্যাবে বা লাইভ প্রজেক্টে সব ধরনের কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য মেরামত করা।
  • ইন্সট্রাক্টরকে ব্যবহারিক ক্লাসে সহযোগিতা করা এবং শিক্ষার্থীদের হাতে-কলমে কাজ শেখানো।
  • সার্কিটের আচরণ বা ইঞ্জিনের অস্বাভাবিক শব্দ শুনে দ্রুত সমস্যা শনাক্ত করা।
  • LED/LCD টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, মোটর ও ফ্যানসহ যাবতীয় গৃহস্থালি যন্ত্রপাতি মেরামত করা।
  • সোলার সিস্টেম স্থাপন এবং IPS/UPS তৈরিতে দক্ষ হওয়া।
  • ল্যাবের সকল টুলস ও যন্ত্রপাতির (যেমন: অসিলোস্কোপ, মাল্টিমিটার) সঠিক রক্ষণাবেক্ষণ করা।
  • যোগ্যতা ও অভিজ্ঞতা
  • ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ে কমপক্ষে ৮-১০ বছরের দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা।
  • দ্রুত ও স্মার্টলি সমস্যা সমাধানের ক্ষমতা।

সাধারণ শর্তাবলি ও গুণাবলি (সবার জন্য)

  • প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত এবং সুন্নাহসম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।
  • শিক্ষার্থীদের সঙ্গে অত্যন্ত ধৈর্যশীল ও অমায়িক ব্যবহার করতে হবে।
  • ইনভার্টার টেকনোলজি এবং স্মার্ট ডিজিটাল ডিভাইস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
  • আমানতদারিতার সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদের দেখভাল করা।
আরও পড়ুন
2

এসএসসি পাসেই বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে 

সুযোগ-সুবিধা

বেতন: ২৫ হাজার থেকে ৬০ হাজার টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে)।
বোনাস: বছরে দুটি উৎসব বোনাস।
সুবিধা: দুপুরের খাবার, প্রভিডেন্ট ফান্ড এবং বার্ষিক ইনক্রিমেন্ট।
পরিবেশ: অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল দ্বীনি কর্মপরিবেশ।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের গুগল ফর্মটি সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। ফর্মের মধ্যে নিজের হালনাগাদ সিভি আপলোড করতে হবে। আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

আরটিভি/এসএস