images

চাকরি

স্নাতক পাসে ৫০০ জনকে চাকরির সুযোগ দিচ্ছে টিএমএসএস

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:২৬ এএম

জনবল নিয়োগের জন্য এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ফিল্ড সুপারভাইজার (এফএস)’পদে জনবল নেবে। আগ্রহী প্রার্থীরা ডাক বা কুরিয়ার যোগে সরাসরি আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)
পদের নাম: ফিল্ড সুপারভাইজার (এফএস)
পদের সংখ্যা: ৫০০ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১৯,০০০-৩২,৪৪৫ টাকা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন    : নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রশিদ (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ, সচল মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সন্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে। আবেদন পরিচালক (এইচআর-এম অ্যান্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। 

image

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এসকে