রোববার, ১০ মে ২০২৬ , ১১:৩৫ এএম
বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (পিএসসি সচিবালয়)। রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির মোট ৯০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করা শুরু হয়েছে ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
১. কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)
পদসংখ্যা: ৬
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
২. প্রশিক্ষণ সহকারী (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১২
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
৪. হিসাব সহকারী (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৫
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৩
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৬. কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৫
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৭. ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৮. অভ্যর্থনাকারী (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৯. টেলিফোন অপারেটর (গ্রেড-১৬)
পদসংখ্যা: ২
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
১০. গাড়িচালক (গ্রেড-১৬)
পদসংখ্যা: ৫
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
১১. অফিস সহায়ক (গ্রেড-২০)
পদসংখ্যা: ৩৬
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
১২. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)
পদসংখ্যা: ১
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
১৩. পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০)
পদসংখ্যা: ২
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের পর নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদন ফি
১–১০ নম্বর পদ: ১১২ টাকা
১১–১৩ নম্বর পদ: ৫৬ টাকা
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য বিশেষ ফি সুবিধা রয়েছে
ফি জমা দিতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে।
আবেদন শেষ
১১ মে ২০২৬, বিকেল ৫টা
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে পিএসসি সচিবালয়।
আরটিভি/জেএমএ