images

চাকরি

৩০০ জন নিয়োগ দিবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০২:১০ পিএম

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংকটি ডাটা এন্ট্রি অপারেটর পদে ৩০০ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
পদের নাম:  ডাটা এন্ট্রি অপারেটর
লোকবল নিয়োগ: ৩০০ জন (স্থায়ী)

যোগ্যতা: 
 
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
 
কম্পিউটার ব্যবহার সংক্রান্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে।
 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
 
নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা কম্পিউটার ব্যবহারের ওপর ‘ব্যবহারিক পরীক্ষা’ দেবেন। ব্যবহারিক পরীক্ষায় সফল হওয়ার পর চূড়ান্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হবে।
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৩ জুন ২০২৬।

আরটিভি/এসকে