বুধবার, ১৩ মে ২০২৬ , ১১:০৮ এএম
বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশিদের জন্য। সরকারি মালিকানাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণশ্রমিক নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ থাকছে এই নিয়োগে।
আবেদনের যোগ্যতা
এই পদে আবেদনের জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার শর্ত নেই।
তবে প্রার্থীর বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ ও কর্মক্ষম হতে হবে।
বেতন ও সুবিধা
নির্বাচিত কর্মীরা প্রতিদিন ২০ ব্রুনাই ডলার বেতন পাবেন। পাশাপাশি থাকছে বিভিন্ন সুবিধা—
১. থাকা ও চিকিৎসার খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে
২. ব্রুনাই যাতায়াতের বিমানভাড়া কোম্পানি প্রদান করবে
৩. শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধা পাওয়া যাবে
চাকরির শর্তাবলি
১. চুক্তিভিত্তিক এই চাকরির মেয়াদ শুরুতে ২ বছর, যা পরে নবায়নযোগ্য।
২. কর্মীদের সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভারটাইম সুবিধা থাকবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়
১৫ মে, ২০২৬
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে বোয়েসেল কর্তৃপক্ষ। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আরটিভি/জেএমএ