images

চাকরি

মানবসম্পদ বিভাগের প্রধান পদে নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক 

বুধবার, ১৩ মে ২০২৬ , ১১:২১ এএম

দেশের অন্যতম বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংকে মানবসম্পদ বিভাগের প্রধান (হেড অফ এইচআর) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অভিজ্ঞ পেশাজীবীদের জন্য উন্মুক্ত এই পদে আবেদন করতে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং বা কর্পোরেট অভিজ্ঞতা প্রয়োজন। 

পদের নাম ও বিবরণ

পদের নাম: মানবসম্পদ বিভাগের প্রধান (হেড অফ এইচআর)

পদসংখ্যা: ১ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
  • কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য নয়
  • ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান বা টেলিকম খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা
  • অন্তত ৩ বছর জেনারেল ম্যানেজার, সিনিয়র ইভিপি, ডিরেক্টর বা সমমানের পদে কাজের অভিজ্ঞতা
  • ন্যূনতম ৫,০০০ জন কর্মীর মানবসম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা
  • এইচআর সংক্রান্ত পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

বয়সসীমা

৩০ মে ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর হতে হবে।

বেতন ও সুবিধা

বেতন ব্যাংকের বিদ্যমান কাঠামো অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন
Web-Image

সরকারিভাবে ব্রুনাইয়ের কোম্পানিতে কর্মী নিয়োগ, আবেদনের সময় বাকি ২ দিন 

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সহ আবেদনপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়—

জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, পূ্বালী ব্যাংক, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০

আবেদনের শেষ সময়

১৫ জুন ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 


আরটিভি/জেএমএ