images

চাকরি

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত 

বুধবার, ১৩ মে ২০২৬ , ০৩:২৭ পিএম

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্ট ও অ্যাসিস্ট্যান্ট কিউএ টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দেবে। গত ১২ মে থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যানালিস্ট/অ্যাসিস্ট্যান্ট কিউএ টেকনিশান

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে ডিপ্লোমা (ফার্মাসিউটিক্যাল টেকনোলজি)

অন্যান্য যোগ্যতা: শিফট-ভিত্তিক কার্যক্রমে কাজ করার প্রস্তুতি। ইংরেজিতে ভালো দক্ষতা। 

আরও পড়ুন
Web-Image

ফ্রন্টএন্ড ডেভেলপার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২১ মে ২০২৬

যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।


আরটিভি/জেএমএ