images

চাকরি

মোংলা বন্দরে ১৩৯ পদের বড় নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও চলছে আবেদন

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০১:৫৬ পিএম

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭টি পদে মোট ১৩৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

এই নিয়োগে চিকিৎসা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, ট্রাফিক অফিসার, সহকারী প্রকৌশলী, গবেষণা সহকারী, টেকনিশিয়ান, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পাউন্ডার, নিরাপত্তা হাবিলদার, লিডিং ফায়ারম্যান ও নিরাপত্তাপ্রহরীসহ বিভিন্ন পদে জনবল নেওয়া হবে।

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে নিরাপত্তাপ্রহরী পদে। এ পদে মোট ১১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন পদে অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও প্রকৌশল ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ–সুবিধা

পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।

বয়সসীমা

বেশির ভাগ পদের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন
Web-Image8

স্কয়ার ফুডে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা

আবেদনের নিয়ম

প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শেষে ড্যাশবোর্ড থেকে আবেদনপত্র ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করা যাবে।

আবেদন ফি

পদভেদে আবেদন ফি ৬৯ টাকা থেকে ২২৩ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ফি ৬৯ টাকা।

আবেদনের শেষ সময়

২৩ মে, ২০২৬

নিয়োগের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। 


আরটিভি/জেএমএ