images

চাকরি

৪ লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন যেভাবে

রোববার, ২৪ মে ২০২৬ , ০২:৫১ পিএম

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে হেড অব অডিট/চিফ অডিট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পূর্ণ নির্বাহী ক্ষমতাসহ জেনারেল ম্যানেজার পদমর্যাদায় নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।

চাকরির বিবরণ—

পদের নাম: হেড অব অডিট/চিফ অডিট অফিসার

পদসংখ্যা:

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে অবশ্যই এফসিএ হতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ/তৃতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন
Web-Image14

অফিসার পদে নিয়োগ দিচ্ছে এসএমসি, লাগবে যে যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে (আর্টিকেলশিপসহ) কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত পাঁচ বছর কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অডিট কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বাণিজ্যিক ব্যাংকের অডিট বিভাগে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা: ২১ জুন ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে কোনো বাণিজ্যিক ব্যাংকে অডিট অভিজ্ঞতা থাকলে বয়সসীমা শিথিল করে সর্বোচ্চ ৬২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

বেতন–ভাতা: ৪,৩০,০০০ টাকা (আলোচনাসাপেক্ষ)।

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (৩ বছর)।

আবেদনের নিয়ম: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘জেনারেল ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক, প্রধান কার্যালয়’ বরাবর জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬

আরটিভি/এমএস/এসআর