images

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে এসবিএসি ব্যাংক, বেতন ৩৫ হাজার টাকা

রোববার, ২৪ মে ২০২৬ , ০৩:৪৩ পিএম

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি দেশব্যাপী তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ‘ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল ও ক্যাশ)’ পদে তরুণ ও কর্মঠ প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ—

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল ও ক্যাশ)।

পদসংখ্যা: নির্দিষ্ট নয় (যোগ্যতা সাপেক্ষে)।

কাজের ধরন: ফুলটাইম।

আরও পড়ুন
LIT.ON_copy

৪ লাখ টাকা বেতনে চাকরি দিচ্ছে সোনালী ব্যাংক, আবেদন যেভাবে

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

বেতন ও সুযোগ–সুবিধা

নির্বাচিত প্রার্থীরা এক বছরের শিক্ষানবিশ সময়ে প্রতি মাসে সাকল্যে ৩৫ হাজার টাকা বেতন পাবেন। শিক্ষানবিশ সময় সফলভাবে শেষ করার পর ‘জুনিয়র অফিসার (জেনারেল–ক্যাশ)’ হিসেবে চাকরি স্থায়ী করা হবে। তখন ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধাসহ প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৬ হাজার ৯৩৩ টাকা।

আবেদনের যোগ্যতা ও বয়স

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠান থেকে এমবিএম, এমবিএ, স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি (বা সমমানের জিপিএ বা সিজিপিএ) গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া শিক্ষাজীবনের যেকোনো একটি স্তরে অবশ্যই প্রথম বিভাগ বা (সমমানের জিপিএ বা সিজিপিএ) থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।

বাছাইয়ের প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর প্রার্থীদের একটি লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

আরটিভি/এমএস