সোমবার, ২৫ মে ২০২৬ , ০১:৪১ পিএম
দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় টেলিভিশন চ্যানেলে মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
চাকরির বিবরণ
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ
পদসংখ্যা: ০২ জন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মার্কেটিং ব্যাকগ্রাউন্ডসহ অন্য ক্ষেত্রের অভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় চিঠিপত্র লেখায় দক্ষ হতে হবে। পাশাপাশি নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
দায়িত্বসমূহ
অন্যান্য সুবিধা
ফেস্টিভ্যাল বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ, ইএলসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ইমেইলে পাঠাতে হবে: tvmedia.hr@gmail.com
ইমেইলের সাবজেক্টে অবশ্যই পদটির নাম উল্লেখ করতে হবে।
আরটিভি/জেএমএ