images

চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২ পদে বড় নিয়োগ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০৮:০৮ পিএম

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে ২৪২ কর্মী নিয়োগে ১৭ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ মে সকাল ৯টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৩ জুন বিকেল ৪টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর

পদের নাম: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

পদসংখ্যা: ২৪২টি

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২৩ জুন ২০২৬ তারিখে)

আরও পড়ুন
Web-Image20

সাউথইস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন শেষ ১৫ জুন

আবেদনের যোগ্যতা

স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
স্নাতকে দ্বিতীয় শ্রেণিতে পাস হতে হবে
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১৬৮ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।

আরটিভি/ এসকেডি