images

চাকরি

তুলা উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষা স্থগিত

মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০১:৫৫ পিএম

তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) রাজস্ব খাতভুক্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ জুন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন
somazseba

সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ জনের চাকরি

তুলা উন্নয়ন বোর্ড জানিয়েছে, লিখিত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হলে তা যথাসময়ে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তুলা উন্নয়ন বোর্ডের ১৪ থেকে ২০ গ্রেডের ১০টি ক্যাটাগরিতে মোট ৩৪টি শূন্য পদের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শেষ হয়।

আরটিভি/এমএ