মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৪:০২ পিএম
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভিস এক্সপার্ট
বিভাগ: রেফ্রিজারেটর
লোকবল নিয়োগ: ২০ জন
কাজ ও দায়িত্ব:
-রেফ্রিজারেটরের ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ সম্পাদন করা।
-সমস্যা চিহ্নিত করা এবং গ্রাহকদের সঠিক সমাধান প্রদান করা।
-বৈদ্যুতিক এবং যান্ত্রিক ত্রুটি নির্ণয় করা।
-সিস্টেম পরিষ্কার, সমন্বয় ও মেরামত করা এবং ওয়ারেন্টি পরিষেবা প্রদান করা।
-জরুরি মেরামত দ্রুত এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন করা।
-সমস্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের দৈনিক লগ এবং রেকর্ড রাখা।
-পরিষেবার মান, কাজের নির্দেশাবলী এবং গ্রাহকদের প্রয়োজনীয়তা মেনে চলা।
-স্টোর থেকে খুচরা যন্ত্রাংশের লেনদেন বজায় রাখা।
-সেকশন বা ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কাজ সম্পাদন করা।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আরটিভি/আইএম