শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ১০:১৫ এএম
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
বিভাগের নাম: সিআরএম রিটেইল ডিভিশন (এও-অফিসার)
পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর/স্নাতক
অভিজ্ঞতা: ১ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) আবেদন করতে পারবেন।
আরটিভি/এমএস