images

চাকরি

আকর্ষণীয় বেতনে নিয়োগ দিচ্ছে আরটিভি

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৫:২৬ পিএম

আকর্ষণীয় বেতনে মোশন গ্রাফিক ডিজাইনার নিয়োগ দিচ্ছে স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আরটিভি।

শনিবার (৬ জুন) আরটিভি মানবসম্পদ বিভাগ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদেরকে আগামী ১৫ জুন, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

পদের নাম: মোশন গ্রাফিক ডিজাইনার

পদসংখ্যা: অনির্ধারিত

কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • প্রার্থীকে অবশ্যই চারুকলা (Fine Arts) এর যে কোন বিষয় থেকে Bachelor ডিগ্রিধারী হতে হবে।
  • Adobe After Effects, Photoshop এবং Illustrator সফটওয়্যার ব্যবহারে দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • 3D ডিজাইন সফটওয়্যার (যেমন: Cinema 4D, Blender, 3d Max, Maya) এর যেকোনো একটি সম্পর্কে ভালো ধারণা ও দক্ষতা থাকতে হবে।
  • মোশন গ্রাফিক্স, টেলিভিশন গ্রাফিক ডিজাইন, ও ভিজ্যুয়াল মিডিয়া প্রোডাকশন সম্পর্কে সম্যক জ্ঞান ও দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই ডেমো রিল থাকতে হবে। আগ্রহী প্রার্থী নিজস্ব ক্রিয়েটিভ পোর্টফলিও ডেমো রিল জমা দিতে পারবেন।
  • সৃজনশীল চিন্তা, সময়মতো কাজ সম্পন্ন করার দক্ষতা ও টিমওয়ার্কে অভ্যস্ততা আবশ্যক।

RTv

অগ্রাধিকার পাবেন যারা

  • টিভি চ্যানেল বা মিডিয়া প্রোডাকশনে পূর্ব অভিজ্ঞতা আছে।
  • ভিজ্যুয়াল ব্র্যান্ডিং, টাইপোগ্রাফি এবং রঙ নিয়ে ভালো কাজের অভিজ্ঞতা আছে।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।

ই-মেইল: rtvhr@rtvbd.tv

(বি.দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

আরটিভি/এসএইচএম