রোববার, ০৭ জুন ২০২৬ , ০৮:১২ পিএম
আকর্ষণীয় বেতনে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে স্বনামধন্য মিডিয়া হাউজ আরটিভি। জনপ্রিয় টিভি চ্যানেলটির অনলাইন বিভাগে তিনটি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ জুন) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদেরকে আগামী ১৫ জুনের মধ্যে অনলাইনে আবেদনের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রতিষ্ঠান: আরটিভি অনলাইন
পদসংখ্যা: ০৩
পদের নাম: এসইও এক্সিকিউটিভ— ০১ জন
পেশাগত যোগ্যতা:
প্রার্থীকে নিউজ সাইট কীওয়ার্ড রিসার্চ, অন-পেজ অপ্টিমাইজেশন, লিংক বিল্ডিং এবং টেকনিক্যাল SEO-তে দক্ষ হতে হবে। এছাড়া Google Analytics ও Google Search Console ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

পদের নাম:
সাব এডিটর (বিনোদন ডেস্ক)— ০১ জন, সাব এডিটর (নাইট শিফট)— ০১ জন
পেশাগত যোগ্যতা:
ক) দ্রুত সংবাদ সম্পাদনা, পুনর্লিখন ও সুবিন্যস্তকরণে পারদর্শিতা
খ) বানান নির্ভুল ও আকর্ষণীয় শিরোনাম প্রদানে দক্ষতা
গ) খবরের অগ্রাধিকার নির্ধারণে বিচক্ষণতা
ঘ) সোশ্যাল মিডিয়া কমিউনিটি গাইডলাইন, এসইও এবং গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ভালো ধারণা
ঙ) ইংরেজি থেকে বাংলায় ভাষান্তরের দক্ষতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনও বিষয়ে ন্যূনতম স্নাতক। তবে জার্নালিজমে স্নাতকদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: সাব এডিটরের ক্ষেত্রে ১-৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এসইওর ক্ষেত্রে স্বল্প অভিজ্ঞতা সম্পন্নরাও আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: তেজগাঁও, ঢাকা
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: rtvonline101@rtvbd.tv
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২৬
আরটিভি/এসএইচএম