images

চাকরি

ডাইরেক্ট সেলস অফিসার পদে জনবল নিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৭:৪৭ পিএম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ডাইরেক্ট সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

রবিবার (৭ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ডাইরেক্ট সেলস অফিসার
বিভাগ: লা-রিবা ইসলামিক ক্রেডিট কার্ড (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
ibn_sina

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে ইবনে সিনা

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর/এমবিএ/বিবিএ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যাংক বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রিটেইল ব্যাংকিং পণ্য বা ক্রেডিট কার্ড বিক্রয়, গ্রাহক সম্পৃক্ততা, গ্রাহক পরিষেবা বা গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনায় দক্ষতা। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২২ জুন ২০২৬

আরটিভি/এমএস