বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:২৯ পিএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এমআইজি ওয়েল্ডার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২৫ মে থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২৪ জুন পর্যন্ত।
নিয়োগ পাওয়ার পর প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: এমআইজি ওয়েল্ডার
লোকবল নিয়োগ: ০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস
অন্যান্য যোগ্যতা: এমআইজি ওয়েল্ডিং মেশিন এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি সেটআপ ও পরিচালনায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬
আরটিভি/এমএস