images

চাকরি

চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ০২:৩১ পিএম

আকিজ বশির গ্রুপ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১০ জুন থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট (এলএফএ)-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ 
বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
Web-Image

জনবল নিচ্ছে ব্র্যাক ব্যাংক, আবেদন করবেন যেভাবে

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: দৈনিক আর্থিক লেনদেন এবং হিসাবরক্ষণের নথি লিপিবদ্ধ ও রক্ষণাবেক্ষণ। ভেন্ডর বিল, খুচরা নগদ খরচ এবং পেমেন্ট ভাউচার প্রক্রিয়াকরণে দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

চাকরির ধরন :ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (বানানী)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এক শনিবার পর পর ছুটি, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট (এলএফএ)। 
 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬

আরটিভি/এমএস