images

চাকরি

জনবল নিচ্ছে রূপায়ন গ্রুপ, প্রভিডেন্ট ফান্ড সহ থাকছে অন্যান্য সুবিধা

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৬:৪৬ পিএম

রূপায়ন গ্রুপের সেলস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

২ জুন থেকেই আবেদন করার শুরু হয়েছে, যা চলবে আগামী ০২ জুলাই পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার 
বিভাগ: সেলস
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন
job

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ 
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর) 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, পিক অ্যান্ড ড্রপ সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০২ জুলাই ২০২৬

আরটিভি/এমএস