images

চাকরি

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে ৪৪ পদে নিয়োগ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৭:৩৪ পিএম

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ৪টি পদে ৪৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন করার সময় শুরু হবে ২৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে, যা চলবে ২৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

    আবেদন শুরু: ২৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা
    আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টা
    আবেদন পদ্ধতি: অনলাইনে
    চাকরির ধরন: স্থায়ী
    প্রার্থীর ধরন: নারী-পুরুষ
    কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
    বয়স: ১ জুন ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। তবে ১ ও ২ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৯ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন
tamim-Rec__overed_20250919_114214169

বড় পদে নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ২২৩ টাকা, ২-৪ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আরটিভি/এমএস