শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৮:২৫ পিএম
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বুধবার (১১ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বা যেকোনো সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রতিবেদন এবং ই-মেইল তৈরিতে পারদর্শিতাসহ ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কেপিআই ভিত্তিক ইনসেনটিভ।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬
আরটিভি/এমএস